কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির কর্মসূচিতে আহত পুলিশ সদস্য

নায়েক মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
নায়েক মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের সময় আহত হয়েছিলেন ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশে ফিরেছেন তিনি।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে ৯ নভেম্বর রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিরক্ষা বিভাগে কর্মরত।

গত বছরের ২৮ অক্টোবর পল্টন এলাকায় হামলায় রাস্তায় পড়ে যান ৫৫ বছর বয়সী নায়েক মো. আব্দুর রাজ্জাক। তিনি মাথায় গুরুতর আঘাত পান।

সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে আব্দুর রাজ্জাককে ভারতের দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসার ব্যয় আইজিপি ও ডিএমপি কমিশনার বহন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১১

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৩

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৪

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৫

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৮

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

২০
X