কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মেয়র কাপ ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১০ ফেব্রুয়ারি 

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে চতুর্থ ‘ঢাকা মেয়র কাপ’ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ১০ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২৩তম সভায় তিনি এ তথ্য জানান।

মেয়র শেখ তাপস বলেন, সোমবার আমরা দ্বিতীয় বারের মতো পিঠা উৎসব করেছি এবং যথারীতি এবার সাকরাইন উৎসবও আয়োজন করেছি। সফল আয়োজনের জন্য আমাদের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে জানাতে চাই যে, বিগত তিন বছরের ন্যায় এবারও আমরা ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। ইনশাআল্লাহ আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা মেয়র কাপের উদ্বোধন করা হবে।

ঢাকা মেয়র কাপকে নতুন প্রজন্মের সাথে বন্ধন সুদৃঢ় করা অন্যতম উপায় উল্লেখ করে শেখ তাপস বলেন, এই আয়োজন জনগণের সাথে বিশেষত তরুণ প্রজন্মের সঙ্গে আমাদের বন্ধন সুদৃঢ় করার অন্যতম একটি উপায়। আমি চাইব, বিগত বছরগুলোর মতো ৭৫টি ওয়ার্ড থেকেই অংশগ্রহণ থাকবে। এই আয়োজনও এক ধরনের উৎসব। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে বড় ধরনের ভূমিকা রাখতে পারব।

দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় করপোরেশন সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১০

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১১

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১২

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৩

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৪

ঝুটের গোডাউনে আগুন

১৫

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

১৬

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

১৭

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

১৮

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

১৯

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

২০
X