কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার কর‌তে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি এবং র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে এ নিয়ে বৈঠকে কথা হয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারেও কথা হয়েছে। তবে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের কারণে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ঢাকা-ওয়াশিংটন।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মার্কিন প্রতিনিধিদলের কাছে প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X