কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৯:৪১ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

আবারও বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া ভবন।
আবহাওয়া ভবন।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, গতকালকের তুলনায় আজ বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। এতে দিনের তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা আরও জানান, এখন সূর্যের আলো খাড়াভাবে মাথার ওপর আছে তাই বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলেই তাপমাত্রা বাড়বে। এ ছাড়া আবার যখন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে তখন তাপমাত্রা আবার কমে আসবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামীকাল রোববার বা তারপর থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এই সময়টায় দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বেশি হবে।

এদিকে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। আজও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারেও বলে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

১০

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

১১

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

১২

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

১৩

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

১৪

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

১৫

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

১৬

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১৭

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১৯

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

২০
X