কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কোনো শিশু স্মার্ট বাংলাদেশের সুফলের বাইরে থাকবে না : শামসুল হক টুকু

কোনো শিশু স্মার্ট বাংলাদেশের সুফলের বাইরে থাকবে না : শামসুল হক টুকু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ভিশনসহ সব গ্রহণযোগ্য ও ভালো এনজিও’র কাজ সরকার সব সময় উৎসাহ প্রদান করে। কেননা স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সকলেরই দায়িত্ব।

তিনি বলেন, শহর এলাকার পিছিয়ে পড়া ও অবহেলিত শিশুরা আমাদেরই সন্তান। এই শিশুদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ যোগ্য নেতৃত্ব। সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়টি লক্ষ্য করা অবশ্যই আমাদের দায়িত্ব। কারণ কোনো শিশুই স্মার্ট বাংলাদেশের সুফলের বাইরে থাকবে না।

গতকাল সোমবার সকালে জাতীয় সংসদ সংলগ্ন পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সভা কক্ষে আরবার প্রোগাম ওয়াল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শামসুল হক টুকু।

অনুষ্ঠানে এমপি আরমা দত্ত বলেন, কিশোর-কিশোরীর বাল্যবিয়ে প্রতিরোধে ডেপুটি স্পিকারের সঙ্গে যৌথভাবে কাজ করেছি। ককাস গ্রুপ একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। এই ইস্যুগুলোকে সরকারের নীতিমালায় উপস্থাপন করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছি, এই শিশুদেরও আমরা স্মার্ট বাংলাদেশের অংশ করতে ককাস গ্রুপের মাধ্যমে উদ্যোগ নিব।

আলোচনা শেষে সভায় সংসদীয় ককাস কমিটি গঠন করা হয়। সংসদীয় আরবান ককাস কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ওয়ার্ল্ড ভিশন এবং অন্যান্য সংগঠন এ ধরনের ভালো কাজে সবসময় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন বক্তারা। সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শবনম জাহান শীলা, শিরীন আহমেদ, শামসুন নাহার, রুবিনা আক্তার মিরা, আদিবা আনজুম মিতা, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ডিরেক্টর অপারেশনস্ সাগর মারান্ডী বলেন, বাংলাদেশের সব শিশুর অধিকার নিশ্চিতকরণে সংসদ সদস্যদের এ উদ্যোগ অবশ্যই সফল হবে। সরকার এ কাজে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সহযোগী হিসেবে ডাকলে সবসময় ওয়ার্ল্ড ভিশন পাশে থাকবে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এমপি রানা মোহাম্মদ সোহেল এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X