কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। মঙ্গলবার (২১ মে) বিকেলে গণভবনে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে দুপুর ১২টার দিকে মালয়েশিয়ার একটি বিমানে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর এটি।

সোমবার (২০ মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।

এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।

তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানবপাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশ সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করব।

অপরদিকে পেনি ওঙের সঙ্গে আজ বিকেলে বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X