রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কবে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, যা এখনো লঘুচাপে রয়েছে। তবে গাণিতিক মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের উপকূলে এর প্রভাব পড়বে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ শক্তিশালী হয়ে আগামী রোববার (২৬ মে) সন্ধ্যার মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে।

আইএমডি বিজ্ঞানী মনিকা শর্মা পিটিআইকে বলেছেন, শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘনীভূত হবে। পরের দিন শনিবার সকালে এটি ঘূর্ণিঝড়ে আরও ঘনীভূত হবে। এরপর রোববার সন্ধ্যার মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে।

আইএমডির মতে, রোববার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে বাতাসের গতিতে পৌঁছতে পারে।

এ ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলাগুলোতে ২৬ থেকে ২৭ মে পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X