কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বহাল থাকছেন সত্যজিৎ কর্মকার

সত্যজিৎ কর্মকার। ছবি : সংগৃহীত
সত্যজিৎ কর্মকার। ছবি : সংগৃহীত

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বহাল থাকছেন সত্যজিৎ কর্মকার। চাকরির মেয়াদ শেষে এক বছর বাড়িয়ে তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারকে তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, সত্যজিৎ কর্মকার ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সিনিয়র সচিব পদে পদোন্নতি পান। ২০২২ সালের ২৬ জুলাই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পান। এরপর তাকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। সত্যজিৎ কর্মকার ২০২১ সালের ৯ মে সচিব পদে পদোন্নতি পান।

পরিকল্পনা কমিশনে যোগদানের আগে তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। সত্যজিৎ কর্মকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X