কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

হাসপাতালে খালেদা জিয়া। পুরোনো ছবি
হাসপাতালে খালেদা জিয়া। পুরোনো ছবি

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। খবর পেয়ে সকালেই হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

পরে রিজভী কালবেলাকে জানান, তিনি যখন হাসপাতালে যান তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন। পরে তিনি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। খালেদা শারীরিক অবস্থা খুব ভালো নয় বলে মনে করেন রিজভী।

জানা যায়, রোববার (৭ জুলাই) গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে সোমবার ভোর ৪ টা ১২ মিনিটে রওয়ানা হয়ে ৪ টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপার্সনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X