কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে উসকানিদাতা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি : কালবেলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনে উসকানিদাতা আছে। কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে।

রোববার (১৪ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, থানায় মামলা হয়েছে, তদন্তের আগে কিছু বলা যাবে না। আন্দোলনকারীরা যা করছে তা না বুঝে করছে। হাইকোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুনানি হবে ৮ তারিখ। বিষয়টি বিচার বিভাগের হাতে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাজপথে আন্দোলন যৌক্তিক না।

কোটাবিরোধীদের বিরুদ্ধে শাহবাগে মামলা করার বিষয়ে মন্ত্রী বলেন, মামলায় যে অভিযোগ উল্লেখ করা হয়েছে তার সত্যতা পাওয়া না গেলে মামলা খারিজ হয়ে যাবে।

এর আগে, মূল অনুষ্ঠানে মাদক চোরাচালান নিয়েও কথা বলেন মন্ত্রী। মিয়ানমারকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, মাদক চোরাচালান ঠেকাতে দেশটির কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১০

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১১

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১২

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৪

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৫

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৬

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৭

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৮

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৯

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

২০
X