কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১২:৪২ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জনগণের ওপর প্রতিশোধ নিতেই কারফিউ জারি : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি এবং প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধাচরণকারী জনগণের ওপর প্রতিশোধ নিতে কারফিউ জারির মাধ্যমে তাদের ভোগান্তিতে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

কোটাবিরোধী আন্দোলন কেন্দ্র করে গত সোমবার নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা, বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সহসম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নিরব, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু, গণঅধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। বর্বরোচিত ঘটনা বিশ্ব থেকে আড়াল করতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশাসনের কর্মকর্তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তাতে প্রতীয়মান হয়, তারা সরকারি দলের কোনো পদে অধিষ্ঠিত।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত সোমবার প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কাল্পনিক ও বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারে না। এই সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সর্বত্র সুশাসন ও আইনের শাসন কায়েম করা সম্ভব নয়। তাই আমরা আবারও এই জনবিচ্ছিন্ন ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ দাবি করছি। তিনি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X