কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার গণআন্দোলন সফল হবে : ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, গত এক সপ্তাহে অনেক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ঔপনিবেশিক ব্রিটিশ, পাকিস্তান ও এরশাদ আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ডের নজির নেই। আমরা ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

মঙ্গলবার (২৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নেতৃদ্বয় বলেন, ইন্টারনেট বন্ধ করে সারা বিশ্বের কাছ থেকে এই নজিরবিহীন বর্বরতা আড়াল করা হচ্ছে। তাণ্ডবের প্রমাণ চাপা দেওয়া হচ্ছে। ছাত্রহত্যার প্রতিবাদে ছাত্র-জনতার গণআন্দোলনে সংহতি প্রকাশ করছে ছাত্রদল।

তারা আশা প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার গণআন্দোলন সফল হবে এবং হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X