কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে নিষিদ্ধ করে সহিংসতার দায় এড়াতে চায় সরকার : বাংলাদেশ ন্যাপ

এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক। ছবি : সংগৃহীত
এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আব্দুল বারিক। ছবি : সংগৃহীত

জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজেদের সৃষ্ট সহিংসতার দায়ভার এড়াতে চায় বলে দাবি করেছে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত বাংলাদেশ ন্যাপ।

বুধবার (৩১ জুলাই) রাতে এক যুক্ত বিবৃতিতে দলটির চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক এ দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, কোনো রাজনৈতিক দল বা জোট অন্য আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলতে পারে না। সরকার এখন আদালতের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করতে চাচ্ছে। আর এতেই প্রমাণ হয়, এ দেশে কোনো আইনের শাসন নেই।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল অগ্নিসন্ত্রাস করে, নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি চালায় তা আজ বিশ্ব অবগত। বাংলার ঘরে ঘরে আজকে এই সরকারের পদত্যাগের ধ্বনি উঠেছে। শুধু তাদের এসব অপকর্ম আড়াল করতেই জামায়াতের ওপর দায় চাপিয়ে নিজেদের সাধু বানানোর চেষ্টা করছে সরকার। এর মধ্য দিয়ে তারা দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতে চায়। তবে বাংলার জনগণ জামায়াত-শিবিরসহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিষিদ্ধের সিদ্ধান্ত মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১০

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১১

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৩

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৪

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৫

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৬

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৭

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৮

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১৯

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

২০
X