কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশে ভিপি নুরের বার্তা

আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশে ভিপি নুরের বার্তা
আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশে ভিপি নুরের বার্তা | আদালতে ভিপি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের (একাংশের) সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১ আগস্ট) আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

নুরুল হক নুর বলেন, আন্দোলন চলবে, ‘জনগণকে নিয়ে রাজপথে থাকেন। ৯০ শতাংশ সরকার পতন হয়ে গেছে। প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে। আর ১০ পারসেন্ট ধাক্কা দেওয়া দরকার।’

তিনি বলেন,

‘ঝুলিয়ে, চোখ বেঁধে আমাদের নির্যাতন করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার। আমরা ভিতরে থাকলেও আমরা আছি।’

এদিকে, বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে ভিপি নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাতনামা ৫/৬ হাজার আসামি উল্লেখ করেন। এ মামলায় নুরুল হক নুরসহ আরও বেশ কয়েকজন রিমান্ডে ছিলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ৫/৬ হাজার দুর্বৃত্ত লাঠিসোঁটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে মেট্রোরেল স্টেশনের ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X