কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৪:৫৫ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৫:১৬ এএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষা করার আহ্বান ছাত্রদলের 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। পুরোনো ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। পুরোনো ছবি

মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার; ছাত্র-জনতার অভ্যুত্থানে সে দুঃশাসনের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

সোমবার (৫ আগস্ট) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, আজকে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পেছনে যারা কাজ করেছেন তাদের আমরা অভিবাদন জানাচ্ছি।

নাসির উদ্দীন নাসির বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের মানুষকে জিম্মি করে, ভোট ডাকাতি করে যে অরাজকতা সৃষ্টি করেছে, একইসঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষকে দোষারোপ করার যে সংস্কৃতি তৈরি করেছে, সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি।

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষায় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, সংখ্যালঘুদের বাড়িঘর আপনারা রক্ষা করুন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১০

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১১

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১২

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৪

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৫

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৬

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৭

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৮

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৯

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

২০
X