কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে: চুন্নু

দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি। ছবি : সংগৃহীত
দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি। ছবি : সংগৃহীত

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার (৯ আগস্ট) দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দিনই জাপার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকার কথা জানিয়ে চুন্নু বলেন, একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতেও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নতুন সরকারের প্রথম কাজ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, এমন পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আন্দোলনে যে সব নেতা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান চুন্নু। থানা লুট ও পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হবে। রপ্তানি বাণিজ্যে অগ্রাধিকার, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ফ্রিল্যান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

দ্রুততার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে চুন্নু বলেন, পাঠ্য বইয়ের অসংগতি দূর করতে হবে। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও প্রতিষ্ঠানগুলোকে প্রভাবমুক্ত করারও দাবি জানানো হয় জাপার পক্ষ থেকে।

বিচার বিভাগের পরিপূর্ণ পৃথকীকরণ ব্যবস্থা এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সংসদীয় পদ্ধতীতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। একজন নাগরিক যেন ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আবার যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যেন সংসদ নেতা হতে না পারেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করা এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধির দাবিও জাপার।

গত ১৫ বছরে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশসহ সবার দুর্নীতির তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, আইনের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। উপরোক্ত এবং দেশের রাজনৈতিক শক্তি ও সরকার যদি আরও সংস্কার প্রয়োজন মনে করে, তা সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবিও জানান জাপা মহাসচিব।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, নাজমা আকতার, আলমগীর শিকদার লোটন, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১০

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১১

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১২

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১৪

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৫

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৬

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৭

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৮

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৯

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

২০
X