কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১০:০২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আগুনসন্ত্রাস রুখে দিতে হবে : তথ্যমন্ত্রী

রাজধানীর কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
রাজধানীর কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আগুনসন্ত্রাস ও দেশের ভূমি এবং সম্পদ বিশ্ব বেনিয়াদের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দিতে হবে, দেশের জনগণ তাদের প্রতিহত করবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কৃ‌ষি‌বিদ ইন‌স্টি‌টিউশন বাংলাদেশ-কেআই‌বি কমপ্লেক্সে ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন আয়ো‌জিত 'রাই‌জিং ইয়ুথ অ‌্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠা‌নে তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, শুক্রবার সমাবেশের নামে গন্ডগোল করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তারা শনিবার আবার আগুনসন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, বাস পুড়িয়েছে, মানুষের সম্পত্তিতে আগুন দিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালেও স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তি আমাদের মুক্তিকামী মানুষকে হত্যা করেছিল। মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আজকেও যারা দেশের সম্পদ ও ভূমি বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়, মানুষ তা হতে দেবে না, তাদের প্রতিহত করবে।

হাছান মাহমুদ বলেন, শনিবার বিএনপি যেসব বাস পুড়িয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন বাস। অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে যে মানুষ বাস কিনেছে, সেই বাস তারা পুড়িয়ে দিয়েছে। অথচ সেই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না।

তরুণদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এভাবে যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, মানুষের সহায়-সম্পত্তি, স্বপ্নকে পোড়ায়, তাদের বর্জন করতে হবে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং একই অপশক্তি যারা দেশের ভূমি ও সম্পদ বিশ্ব বে‌নিয়ার হা‌তে তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হাতে লড়তে হবে, দেশকে বাঁচাতে হবে।

তারুণ্যের শ‌ক্তি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারুণ্যের শ‌ক্তি দিয়েই আমরা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্নের উন্নত স্মার্ট বাংলাদেশে রূপায়িত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X