কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

সহিংস রাজনীতির কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে : বাবলা

শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। ছবি : কালবেলা
শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। ছবি : কালবেলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত ছড়িয়ে পড়েছে। যার কারণে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক।

তিনি বলেন, ‘যেকোনো সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। তা না হলে এই সুযোগে তৃতীয়পক্ষ দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারে।’

আরও পড়ুন : বিএনপি আবারও আগুনসন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে কদমতলী ও শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত দিনব্যাপী বর্ধিত সভা শেষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাবলা বলেন, জাতীয় পার্টি কখনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সবসময় উন্নয়ন প্রগতি ও সহনশীল রাজনীতিতে বিশ্বাস করি। আজ ক্ষমতার নেশায় কয়েকটি রাজনৈতিক দল যা করছে, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তারা জনস্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই। আমরা আশা করি, এ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। অন্য পন্থায় আমরা সরকার পতনে বিশ্বাস করি না। কোনো অগণতান্ত্রিক সরকারই দেশের জনগণের জন্য মঙ্গল বইয়ে আনতে পারে না।

আরও ‍পড়ুন : আবারও নাটক করছে সরকার : মির্জা ফখরুল

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহানাজ পারভীন, মো. মনিরুজ্জামান, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানা সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জাপা নেতা সুলতান আহমেদ লিপি তানভীর আহমেদ সুমন, শাহ ইমরান রিপন, বাবুল হোসেন মিন্টু, জাহিদ হোসেন, হোসেন মিয়া, যুব সংহতির নেতা মারুফ হাসান মাসুম, সজীব আহমেদ, জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আব্দুল হাকিম, রনি হাওলাদার, ছাত্র সমাজের ইয়াসির আরাফাত টিপু ও শাহাদাৎ হোসেন যুবরাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১০

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১১

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১২

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৩

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৪

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৫

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৭

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৮

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৯

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

২০
X