কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগী হতে হবে : ডা. সাদেক আব্দুল্লাহ

ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন ডা. সাদেক আব্দুল্লাহ। ছবি : কালবেলা
ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন ডা. সাদেক আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ বলেছেন, ভর্তি পরীক্ষার জন্য যে সময়টুকু রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগী হতে হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি এইচএম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখার অন্যান্য নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাদেক আব্দুল্লাহ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সবার দায়িত্ব, যিনি আমাদের সুস্থ রেখে ভালো ফলাফল অর্জনের সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশের সঠিক উপায় হলো সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার জন্য যে সময়টুকু রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহারের জন্য পরিকল্পনা করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিয়মিত ইবাদতের পাশাপাশি রুটিন অনুযায়ী পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. সাদেক আব্দুল্লাহ আরও বলেন, আমাদের জীবন পরিকল্পনা এমনভাবে করতে হবে যেন তা আল্লাহর পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এতে কোনো প্রতিকূলতাই আমাদের ব্যর্থ করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১০

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১১

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১২

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৪

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৫

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৬

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৭

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৮

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৯

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

২০
X