কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দলের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজ করলে ছাড় নয় : নয়ন

কথা বলছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
কথা বলছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

দলের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

রোববার (০৩ নভেম্বর) দিনব্যাপী গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট ও শহীদ মিনার এলাকা এবং পলাশবাড়ী উপজেলার বন্দর এলাকাসহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় এমন হুঁশিয়ারি দেন তিনি।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, মানুষের ওপর কোনো প্রকার অন্যায়-জুলুম করা যাবে না। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সঙ্গে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মানুষ ভোট দিতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে নুরুল ইসলাম নয়ন বলেন, তারা (জনগণ) গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ এখন ভোট দিতে চায়। তাই দ্রুত সময়ের ভিতরে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। জনগণের ভোটেই দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। এ ছাড়া তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করতে দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

এসময় গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X