কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ইন্ধনে মিথ্যাচার-প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত: নিরব

প্রতিবাদ সভায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
প্রতিবাদ সভায় বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত এবং তাদের বিভিন্ন মিডিয়া মিথ্যাচার-প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব।

তিনি বলেন, ভারত শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় নেমেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ভারতের উদ্দেশে নিরব বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে। তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয়। মোদি-মমতাদের বলব, নিজেদের ঘর সামলান। নিজেদের দিকে নজর দিন। আমরা এখানে সব সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এ দেশের মানুষ যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে।

দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নিত্যপণ্যের দাম আগের মতোই আছে, তেমনটা কমেনি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি, যত দ্রুত সম্ভব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক।

দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে জানিয়ে নিরব বলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে যে ভূমিকা রাখার কথা ছিল, সেটা অনেকটাই দুর্বল। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় দেশবাসীকে ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান বিএনপির এই নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১০

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১১

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১২

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৩

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৪

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৬

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৭

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৮

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৯

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

২০
X