কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দাদাগিরি করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়ছে ভারত : মুরাদ

সুয়াপুর স্কুল ও কলেজ মাঠে বিএনপির সমাবেশ। ছবি : কালবেলা
সুয়াপুর স্কুল ও কলেজ মাঠে বিএনপির সমাবেশ। ছবি : কালবেলা

প্রতিবেশী দেশের সঙ্গে ‘দাদাগিরি’ করতে গিয়ে ধীরে ধীরে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ভারতের সব চক্রান্ত তারেক রহমানের নেতৃত্বে নস্যাৎ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সমাবেশ সুয়াপুর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

মুরাদ বলেন, কূটনৈতিকভাবে ভারত এখন দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশে-বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালসহ সব রাষ্ট্রের ওপর খবরদারি করতে গিয়ে নিজেরাই এখন বিপদগ্রস্ত।

তিনি বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিপ্লব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সাথে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে না। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি, জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সকল মানুষকে সব সময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভেতর-বাহির যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।

ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে এবং দেওয়ান সাইদুর রহমান ও ফয়সাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন এম এ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ কলিম উদ্দিন, আলেম ভূঁইয়া, আব্দুল গনি, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X