বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি :  জিএম কাদের

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি :  জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : সংগৃহীত 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা-সমাবেশের অধিকারসহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি। হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

জি এম কাদের আরও বলেন, যেভাবে হানাহানি ঘটছে তাতে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১০

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১১

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১২

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৩

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৭

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৮

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৯

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

২০
X