কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে কারণে-অকারণে ভেজাল লেগেই থাকে : মান্না

বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) আয়োজিত এক আলোচনা সভা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) আয়োজিত এক আলোচনা সভা। ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে-অকারণে ভেজাল লেগেই থাকে।

শনিবার (০৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। দেশব্যাপী বিভিন্ন মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই সভা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, একটা দেশ হয়েছে। এই দেশটা কীভাবে হলো, কারা করল, কারা নেতৃত্ব দিল, মূল নেতা কে, এ দেশের স্বাধীনতার ঘোষণা কে দিল- এসব বিতর্কের উত্তর মিলছে না। সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না। তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুণ্ডামি করা। আর গুণ্ডারা তো ভালো মানুষ হতে পারে না। হামলা কারা করেছে, সেটা জানি না। কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

মান্না বলেন, এ দেশে ক্ষমতাসীনরা যে রকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলে।

বাংলাদেশ তরিকত পরিষদের সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১০

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১১

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৩

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৪

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৫

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৬

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৭

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৮

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৯

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

২০
X