কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতপুরে শীতার্তদের পাশে যুবদল নেতা জুয়েল 

কুষ্টিয়ার দৌলতপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) উপজেলার চুঁয়ামল্লিক পাড়ায় নিজ বাসভবনে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতারা জানান, শীতের প্রকোপ বাড়ছে। এমন অবস্থায় শীতার্ত অসহায় মানুষের কষ্ট লাঘবে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধনী দিনে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X