কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা

কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা
গ্রাফিক্স : কালবেলা।

কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে এক হামলায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হওয়ায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম ও সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে এই নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ঘটনার বিবরণে বলা হয়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে জাসদ নেতা নাসির নব্য বিএনপি সেজে জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দিয়ে নিজের সভাপতি হওয়ার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসিম রেজা মুকুলকে ভয় হুমকি দিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে স্থানীয় প্রশাসন বিষয়টির মীমাংসার জন্য উভয়পক্ষের লোকদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে একটি বৈঠকের আয়োজন করে।

আগে থেকেই ওত পেতে থাকা নাসির এবং তার সন্ত্রাসী বাহিনী এই বৈঠকে জামায়াতকর্মীদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে অনেককে গুরুতর আহত এবং যখম করে।

জেলা জামায়াত নেতারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, সেই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X