কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিন, সরকারকে লায়ন ফারুক

প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

লায়ন মো. ফারুক রহমান বলেন, স্বৈরাচার বিদায় হলেও তার দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে নির্বাচন দিন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নিন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আজকে নতুন করে ভ্যাট, ট্যাক্স আরোপ করে জনগণের মাথার ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে ‘মরার উপর খাড়ার ঘা’ এর মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। কেন না, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সাথে সাথে সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে, যা গণবিরোধী সিদ্ধান্ত। সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ। অনুষ্ঠানে লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মনিরুল ইসলাম খোকন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X