কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পুরোনো ছবি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পুরোনো ছবি

বুকে ব্যথা নিয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। সকালে ইকো করা হয়েছে, অন্য পরীক্ষাও চলছে।

তিনি আরও বলেন, ‘সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’

ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

গতকাল সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১০

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১১

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৩

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৪

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৫

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৬

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৭

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৮

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X