কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা-প্রতিবাদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (২৫ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বলেন, ‘ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বাংলাদেশি নারীর প্রতি এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈধভাবে বসবাসরত যে কোনো দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু ভারত সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।’

নেতারা আরও বলেন, ‘বারবার দেখা যাচ্ছে ভারতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

নেতৃবৃন্দ নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X