বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেন সরকারকে জানানো হয়নি? শেখ হাসিনা উস্কানিমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আইন জনগণ হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকার কে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে দুপুরে বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না।

তিনি বলেন, শেখ হাসিনার আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সঙ্গে জড়িত আছেন এদের থামানোর চেষ্টা করা। এদের থামাতে হবে। নইলে আমি মনে করি এটা দেশের জন্য অশনি সংকেত। এ অশনি সংকেত ও এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের।

বুলু আরও বলেন, শেখ হাসিনা অতীতে মানুষ হত্যা করেছেন ২০ হাজারের অধিক। সে আবার নতুন করে আহ্বান জানিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত। শেখ হাসিনার বিচার এবং তার দোসরদের বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১০

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১২

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৩

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৪

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৫

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৬

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৭

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৮

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৯

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

২০
X