কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির তরুণ সমাবেশের তারিখ পরিবর্তন

সংবাদ সম্মেলনে কথা বলছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

ঢাকাসহ সারা দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে তরুণ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গত শুক্রবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

একই দিনে পাল্টা কর্মসূচি হিসেবে যুবলীগও সমাবেশের ডাক দেয়। ফলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তাদের পূর্বঘোষিত তরুণ সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করেছে।

যুবদলের সভাপতি আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনে তাদের তারুণ্যের সমাবেশের পুনর্নির্ধারিত নতুন তারিখ ঘোষণা দেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, তাদের পূর্বঘোষিত চট্টগ্রামের তরুণ সমাবেশ ১১ জুনের পরিবর্তে ১৪ জুন, বগুড়ায় ১৭ জুনের পরিবর্তে ১৯ শে জুন, বরিশালে ২৪ জুন, সিলেটে ৯ জুলাই, খুলনায় ১৭ জুলাই এবং ২২ জুলাই ঢাকায় তরুণ সমাবেশ হবে।

টুকু বলেন, ‘যুবলীগ ইচ্ছে করে উসকানিমূলকভাবে আমাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে সমাবেশের ডাক দিয়েছে। তবে কোনোভাবেই আমাদের সমাবেশ ঘিরে যে জনজোয়ার তৈরি হয়েছে, তা বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং নির্দেশেই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X