কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আব্বাস

মির্জা আব্বাস। পুরোনো ছবি
মির্জা আব্বাস। পুরোনো ছবি

জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী হলেও অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বাসাবোর মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের এক কর্মশালায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, আমাকে অনেকে বলে- ভাই নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে? আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি যে- আমি আশাবাদী, নির্বাচন হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি, অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমরা তো বার বার বলেছি, নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে, আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা সরকারে যাবো। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে দেবে তাকে আমরা মেনে নেবো। আমাদের কথা পরিষ্কার, আমরা জোর করে রাতের আধারে নির্বাচন করে ভোট নিতে চাই না। আমরা আর দিনের বেলা মানুষের ভোটের অধিকার হরণ দেখতে চাই না। সরকারকে অনুরোধ জানাব, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে এই সরকার সংস্কার সংস্কার করতে করতে মুখে ফেনা তুলে ফেললো। কিন্তু সংস্কার কী হলো, এটা কিন্তু আমি এখনো দেখিনি। আমার নজরে আসেনি যে, কী সংস্কার হয়েছে। আপনাদের নজরে আসছে কিনা- জানি না। আমাদের ৩১ দফা নিয়ে যদি সরকার কাজ করা শুরু করতো, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার সংস্কার করে মুখে ফেলা তুলতে হতো না।

নির্বাচনের কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেন আব্বাস। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকের ভয়। হ্যাঁ- ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে। তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই কর্মশালা হয়।

মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনা কর্মশালায় দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X