কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০১:০২ এএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে : বিএসপি

বিএসপির বিক্ষোভ। ছবি : কালবেলা
বিএসপির বিক্ষোভ। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতাকর্মীরা।

শনিবার (২২ মার্চ) বিকেলে মিরপুরে বিএসপি’র চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিসকো সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

মিছিল সমাবেশে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, ইসরায়েল জাতিসংঘের সনদকে উপেক্ষা করে ফিলিস্তিনের ভূখণ্ডে দখলদারিত্ব, নিরীহ শিশু-নারী-বেসামরিক জনগণের ওপর অবর্ণনীয় জুলুম, নির্যাতন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর এই নির্যাতন এবং তাদের স্বাধীনতা হরণ সমগ্র মানব সভ্যতার জন্য লজ্জাজনক।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বিএসপির এই চেয়ারম্যান। একইসঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, এই মুহূর্তে মুসলিম উম্মার একতাই রুখে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র। তিনি মুসলিম দেশগুলোকে নিয়ে আলাদা জাতিসংঘ ও সামরিক জোট গড়ে তোলার দাবি জানান।

বিএসপি’র ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান খলিফা মনির হোসেন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মো. শাহ আলম অভি, যুগ্ম মহাসচিব মো. সোহেল সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল বারী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১০

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১১

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১২

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৩

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৪

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৫

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৬

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৭

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৮

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৯

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

২০
X