কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে টালবাহানা জনগণ মানবে না : টুকু

বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কারের নামে অহেতুক সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ১২ নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে টুকু এ কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ও মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সেই রক্ত কখনোই বৃথা যাবে না।

তিনি বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। এ দেশের সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা এবং আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।

টুকু বলেন, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। হামলা চালিয়ে পণ্ড করেছে ইফতার আয়োজন। দলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা করেছে তারা। পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করেছে। বহু প্রাণও ঝরেছে। স্বৈরাচারী খুনি শেখ হাসিনার আমলে দীর্ঘ বছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। হামলা, মিথ্যা মামলায় বিএনপি'র হাজারো নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান অস্থির পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা বাংলাদেশে থাকলে দেশের মানুষের উপকার হতো। এ দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ঠিক করবেন। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন। তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে।

নেতাকর্মীদের পতিত স্বৈরাচার সরকারের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না, সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X