সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

শামা ওবায়েদ-সানজিদা খানমের মধ্যে বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল

বাঁ থেকে শামা ওবায়েদ ও সানজিদা খানম। ছবি: সংগৃহীত
বাঁ থেকে শামা ওবায়েদ ও সানজিদা খানম। ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমের।

সম্প্রতি (২২ আগস্ট) বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ‘নিউজ আওয়ার এক্সট্রা’ শিরোনামের এক টকশোতে অংশ নেন এই দুই নেত্রী। এ সময় সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপকালে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, টকশো উপস্থাপক শামা ওবায়েদের কাছে জানতে চান, আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার দেয়, সেই তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি যদি পরাজিত হয়, তা হলে এ ফল বিএনপি মেনে নেবে কিনা?

জবাবে শামা ওবায়েদ বলেন, বিএনপি তো বিগত দিনে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল। সেখানে কি ফল নিয়ে প্রশ্ন তুলেছিল? এখন মানা না মানার নিয়ে প্রশ্ন কেন? বিএনপি মূলত সুষ্ঠু ভোট ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে।

অন্যদিকে সানজিদা খানমকে উপস্থাপকের পক্ষ থেকে কথা বলার সুযোগ দেওয়া হলে তিনি বলেন, দেশে অর্থনৈতিক অবস্থা যদি এতটাই খারাপ হতো তা হলে ব্রিকসের সম্মেলনে কেন প্রধানমন্ত্রী গেলেন? কোনো দেউলিয়া দেশকে তো সেখানে ডাকা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছে। বাংলাদেশ যদি দেউলিয়া হতো তা হলে তারা ডাকত না। আসলে চোরের মার গলা বড়।

এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা তো ডাকাত, তারেক রহমানের নামে যে বিচারক রায় দিয়েছিলেন, সে বিচারককে আপনারা বিদেশে পাঠিয়েছেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ।

একপর্যায়ে দুজনই রেগে যান, জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। যার কারণে টকশো স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ করা সম্ভব হয়নি। এক প্রকার টকশো শেষ করতে বাধ্য হয় উপস্থাপক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X