কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

মানুষ বিপদ থেকে উদ্ধার হলে বা বিপদ কেটে গেলে অহংকারী হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২০ এপ্রিল) বিকালে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।’ তিনি সুরা হুদের ১০ নম্বর আয়াত থেকে এই উদ্ধৃতি দেন।

তিনি আরও লেখেন, ‘আয়াতটির সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতার কি অদ্ভুত মিল!’

নুরুল হক কাকে উদ্দেশ করে এই পোস্ট দিয়েছেন, তা ব্যাখ্যা করেননি। তবে পোস্টে মন্তব্যকারীরা দেশের রাজনীতিতে চলমান নানা ঘটনার মিল খুঁজে নিয়ে উত্তর দিচ্ছেন।

এ ছাড়া গতকাল শনিবার (১৯ এপ্রিল) একই আইডিতে মানুষের টাকা কামানোর বিষয়ে একটি পোস্ট করেন সভাপতি নুরুল হক।

পোস্টে তিনি বলেন, ‘টাকা কামানোই কি মানুষের একমাত্র লক্ষ্য? আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পক্ষে থাকা কতিপয় সুপরিচিত আইনজীবী নিজেদের 'ফেসভ্যালু ও পরিচিতি' ব্যবহার করে অর্থ উপার্জনে ফ্যাসিবাদের দোসরদের জামিন করাতে হাইকোর্ট থেকে জজ কোর্ট এমনকি ঢাকার বাইরে জেলা ও মহানগর আদালতেও দাঁড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘টাকার জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্টদের জামিনের জন্য দাঁড়াতে হবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১০

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১১

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১২

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৪

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১৫

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৬

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১৭

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৮

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৯

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

২০
X