কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নারীবিষয়ক প্রতিবেদনের কড়া প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে প্রতিনিধি দল। তবে এই প্রতিবেদনে গর্হিত বিষয় আছে দাবি করে বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২০ এপ্রিল) রাত সোয়া ৮টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত।’

তিনি বলেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।’

ধর্মীয় বিধান উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘কতিপয় সুপারিশ কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১০

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১১

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১২

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৩

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

১৪

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১৭

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১৮

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১৯

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

২০
X