কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলাম বিদ্বেষের অভিযোগ তুলে নারীবিষয়ক সংস্কার কমিশনকে বাতিল করার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ দাবি জানান।

মামুনুল হক অভিযোগ করে বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন শনিবার যেসব সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে ‘আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান’ লঙ্ঘন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গতকাল আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যাত করছে।’

কমিশন বাতিল চেয়ে তিনি বলেন, ‘শুধু এই প্রস্তাবই বাতিল নয়, বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলামবিরোধী কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছি।’

এ ছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব থেকে 'বহুত্ববাদের প্রস্তাব' বাতিল করে 'আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা' ফিরিয়ে আনার দাবিও করেছে হেফাজতে ইসলাম।

একই সঙ্গে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার এবং নেতাকর্মীদের নামে হওয়া ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারও চেয়েছে হেফাজত ইসলাম।

এসব দাবি আদায়ে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ১২ বছর আগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করে প্রথম আলোচনায় উঠে এসেছিল হেফাজতে ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X