রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল শনিবার

জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দিন। শুরুতেই সভায় রিপোর্ট পেশ করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী।

জমিয়তের এ বৈঠকে সারাদেশ থেকে আসা মজলিসে আমেলার সদস্যরা অংশ নিয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) কাউন্সিল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বৈঠকে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে দলের নেতৃত্ব বাছাই করা হবে। বর্তমান নেতৃত্বে কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ পদেও আসতে পারে রদবদল। মজলিসে আমেলার বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত হবে।

জমিয়তের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X