কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যের অবনতি, আবারও সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে কেবিন থেকে সিসিইউ কেবিনে স্থানান্তর করা হয়।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিসিইউ'তে নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে খালেদাকে আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি করা হয়। এরপর আজ হঠাৎ শ্বাস কষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

এর আগে গত রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়।

ওই সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সূত্র জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় তাকে আপাতত কেবিনে রাখা নিরাপদ হবে না বলে মতামত দিয়েছেন চিকিৎসকরা। তাই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিসিইউতে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে।

লিভার সমস্যার জন্য ফুসফুসে জমে যাওয়া পানি অপসারণ করার পরে খালেদা জিয়ার কিছুটা শ্বাসকষ্ট অনুভব হয়। শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১০

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১১

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১২

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৩

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৪

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৮

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৯

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

২০
X