কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গণভোট প্রচারণার অর্থ আত্মসাৎ হয়েছে, অভিযোগ সিনথিয়ার

মধুর ক্যান্টিনের সামনে সংবাদ-সম্মেলন করছেন সিনথিয়া জাহীন আয়েশা। ছবি : সংগৃহীত
মধুর ক্যান্টিনের সামনে সংবাদ-সম্মেলন করছেন সিনথিয়া জাহীন আয়েশা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানোর অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ-সম্মেলনে এ আর্থিক অনিয়মের তথ্য গণমাধ্যমের কাছে তুলে দেন তিনি।

সিনথিয়া জাহীন আয়েশা বলেন, আপনারা সকলেই জানেন ২৫ জুন ২০২৫ প্রথম জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত কমিটি গঠন করি। সেই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় মুখপাত্র নির্বাচিত হই। এছাড়াও আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। কিন্তু বাস্তবতা হলো- আমাদের আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি এবং ধারাবাহিকভাবে আমাদের বাঁধাগ্রস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় যোগাযোগ মাধ্যম প্রশাসনিক এক্সেস থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। সকল প্রকার সিদ্ধান্ত রিফাত রসিদ এককভাবে নিয়েছেন। যা সংগঠনের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। এটি শুধু ব্যক্তিগত অবমূল্যায়নই নয় এটি একটি সংগঠনের ভেতরে প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহার।

সিনথিয়ার অভিযোগ, আমি আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই- সেটি হচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নামে আর্থিক অনিয়ম এবং লুটপাট।

এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগটি তুলে ধরছি জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।

সেই অনলাইন মিটিংয়ে আমি প্রশ্ন করেছিলাম- এত বৃহৎ কর্মসূচি অর্থায়ন কীভাবে হবে? সেখানে উত্তর এসেছে- ব্যক্তিগত খরচে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, বাবার টাকার মাধ্যমে; এমনটাই দাবি করেন তিনি।

কিন্তু পরবর্তীকালে কোন ব্যক্তি, সংগঠন কিংবা প্রতিষ্ঠান থেকে ফান্ড সংগ্রহ করা হয়েছে এবং তা কীভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের কাছে সেই সম্পর্কিত কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। বরং তা গোপন করা হয়েছে, বলেও দাবি তার।

সিনথিয়া জাহীন আয়েশা বলেন, আমরা যেহেতু কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং প্রতিটি সিদ্ধান্ত কর্মসূচি বাস্তবায়ন জানার অধিকার আমাদের রয়েছে এবং এ সকল বিষয়ে সকলকে জানানোর অধিকার আমাদের আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি- প্রতিবারই বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। উল্টো আমাদেরকেই ব্লেম দেওয়া হয়েছে, যে আমরা সংগঠনকে অস্থিতিশীল করতে চাই। সংগঠনকে ভেঙে দিতে চাই। তার জন্য এ ধরনের কথা আমরা উত্থাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X