কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুল আমিন

এনডিএম- এর সাবেক মহাসচিব মোমিনুল আমিন। ছবি : সংগৃহীত
এনডিএম- এর সাবেক মহাসচিব মোমিনুল আমিন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সাবেক মহাসচিব মোমিনুল আমিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি এই রাজনৈতিক যাত্রা শুরু করেন।

যোগদানের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করলাম। কৈশোর থেকেই খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ এবং দূরদর্শী রাজনীতি দেখে অনুপ্রাণিত হয়েছি। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হতে আজ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোমিনুল আমিনকে দলের গবেষণা উইং বা কৌশলগত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এনডিএমের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে নির্বাচন কমিশনের সংলাপ, সভা-সেমিনার ও টকশোতে দলটির প্রধান মুখ ছিলেন তিনি।

এর আগে গত ৫ এপ্রিল এনডিএম থেকে ইস্তফা দিয়েছিলেন মোমিনুল। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ আগেই বিএনপিতে যোগ দিয়ে বর্তমানে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। মহাসচিব মোমিনুল আমিনের এই যোগদানের মাধ্যমে ২০১৭ সালে যাত্রা শুরু করা এনডিএম কার্যত বিলুপ্ত হওয়ার পথে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X