কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্টের পরেই লাঞ্ছিত ডাকসু নেতা জুবায়ের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'শাহবাগে আসুন' লিখে পোস্ট করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এরপরই ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানার সামনে তার ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তেজিত হলে এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেনে জুবায়ের।

এর আগে এক পোস্টে জুবায়ের লেখেন, 'পরিকল্পিতভাবে গ্যাঞ্জাম লাগিয়ে ক্যাম্পাসে রামদা, কিরিচ, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে ছাত্রদল।'

তিনি আরও লেখেন, 'এ উদ্দেশ্যে শিবিরের এক ছেলের নামে একটা ফেক স্ক্রিনশট বানানো হয়েছে। তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর এআই ফটো দিয়ে। ভিকটিম শাহবাগ থানায় গিয়েছে জিডি করতে। সেখানে গিয়ে ছাত্রদল তাকেসহ অন্য শিক্ষার্থীদের মারধর করছে এই মুহূর্তে। হ্যাঁ, মারধর করছে।’

তিনি লেখেন, ‘স্পষ্টতই তারা ক্যাম্পাস অস্থিতিশীল করে অন্যান্য ক্যাম্পাসের মতো ঢাবিতেও তাদের স্পেশাল কলম, অর্থাৎ রামদা, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে। শিক্ষার্থীদের আহ্বান করছি সতর্ক থাকার। ভিকটিমে সাথে কথা বলেছি। সে প্রোফাইলে গিয়ে স্ক্রিনরেকর্ড পাবলিশ করবে। ট্রাশে গিয়েও দেখাবে যে কোনো পোস্ট ডিলিট করা হয়েছে কি না। তাহলেই দুধ কা দুধ, পানিকা পানি হয়ে যাবে। ওয়েট।’

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল।

পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। একইসঙ্গে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X