কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত দিনের মধ্যে দেশের ভাগ্য নির্ধারণ : শেখ বাবলু

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

আগামী সাত দিনের মধ্যে দেশ ও দেশের মানুষের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিকদের তৎপরতার দিকে ইঙ্গিত করে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নাগরিক অধিকারের স্বাধীনতা’র উদ্যোগে এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই সমাবেশ করে সংগঠনটি।

শেখ বাবলু বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে। তবে এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না। মানুষ একতরফা নির্বাচন প্রতিহত করবে।

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনে ইতিমধ্যে জনগণ সম্পৃক্ত হয়েছে। খুব শিগগিরই এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেবে। সেই গণঅভ্যুত্থানে জনগণ বিজয় লাভ করবে এবং জনগণের কাছে ক্ষমতা ফিরে যাবে।

সংগঠনের চেয়ারম্যান আজমিরি বেগম ছন্দার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১০

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

১২

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

১৩

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

১৪

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

১৫

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১৬

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১৭

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১৮

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৯

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

২০
X