কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে এক্সপ্রেসওয়েতে বিএনপির মশাল মিছিল

মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে ওই এলাকায় ধারাবাহিক বিক্ষোভ ও অবরোধ চলছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলে নেতৃত্বে দেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন। এ সময় নেতাকর্মীরা ঢাকা-মাওয়া মহাসড়কে পিকেটিং ও কিছু সময়ের জন্য অবরোধ করেন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জুবায়ের ছাত্রনেতা আশিক সেচ্ছাসেবক দলের বাবু, আরিফ, নয়নসহ স্থানীয় নেতার্কমীরা। নেতাকর্মীরা দ্বাদশ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী চলমান অবরোধ সমর্থন দিয়ে কর্মসূচি পালন করছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিক- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৭ নভেম্বর) ভোরে শেষ হবে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X