কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা প্রতীকে ভোট করবে ১৪ দলীয় জোট : ইনু

১৪ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
১৪ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট করবে ১৪ দলীয় জোটের প্রার্থীরা। এমন তথ্য জানিয়েছেন জোটের শরিক সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

রোববার (১০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সংসদ ভবনের ‘এ’ ব্লকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাত ৯টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে হাসানুল হক ইনু জানান, আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে।

বৈঠক শেষে বেরিয়ে এসে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দলভিত্তিক চাহিদাপত্র তুলে দেওয়া হয়েছে, দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হবে আসন ভাগাভাগি।

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক , মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, হাসানুল হক ইনু, শিরীন আক্তার, দিলীপ বড়ুয়া, নজিবুল বশর, ড. শাহাদাত হোসেন, শেখ শহীদুল ইসলাম, এস কে সিকদার, রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

এর আগে গত ৪ ডিসেম্বর গণভবনে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে জোটগত নির্বাচনের সিদ্ধান্ত হলেও শরিকদের সঙ্গে আসন বণ্টন বা সমঝোতা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X