কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন বর্জনের লক্ষ্যে গণসংযোগ ও প্রচার পালনে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে দলটি। এ ছাড়াও নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে দলটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কর্মসূচির কথা জানানো হয়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বাইতুল মোকাররম মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দমন পীড়ন চালিয়ে আওয়ামী লীগ তার পতন ঠেকাতে পারবে না। ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি বাধা ও মারমুখী আচরণ সংবিধান ও মানবাধিকার বিরোধী।

‘জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে’ পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক সমাবেশ হয়।

স্মারকলিপি প্রদান পূর্ব জমায়েতে ইউনুছ আহমাদ বলেন, সরকারের বিরুদ্ধে সৃষ্ট জনতার রুদ্ররোষ পুলিশ দিয়ে রক্ষা হবে না। জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার পরিণতি সুখকর হয় না। উন্নয়নের জিকির তুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এর আগে সকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হতে গেলে পুলিশ মারমুখী আচরণ করে এবং চলে যেতে বলে। পরে ঢাকা জেলা সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন, মোহাম্মদ হানিফ মেম্বার ও সেক্রেটারি জহিরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

এ সময় ডা. কামরুজ্জামান, মাওলানা জহিরুল ইসলাম, শাহীন আহমদ, মুফতী মিরাজ হোসেন মুঈন, এইচএম ইবরাহীম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১০

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১১

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১২

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৩

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

১৬

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

১৭

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৮

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

১৯

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

২০
X