কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ১২ দল

মঙ্গলবার বিকেলে রাজধানীতে কালো পতাকা মিছিল করে ১২ দলীয় জোট। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে রাজধানীতে কালো পতাকা মিছিল করে ১২ দলীয় জোট। ছবি : কালবেলা

৭ জানুয়ারির ‘নির্বাচনী তামাশার’ মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ ও উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাতির সামনে আরেকটি মুক্তিযুদ্ধের ডাক দেওয়া ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই।

তারা আরও বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ; দ্বাদশ সংসদ বাতিল, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে ১২ দলীয় জোট কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে গেলে তা পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাড. শফি উদ্দিন ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম প্রমুখ।

জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে আজ অবৈধ সংসদ অধিবেশন বসছে। এই প্রহসনের সংসদকে দেশবাসীসহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক।

গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেতারা বলেন, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করে দেশের অর্থনীতিকে রক্তশূন্য করে ফেলা হয়েছে। ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে। বিদেশি ঋণের পাহাড়ের নিচে দেশ দেউলিয়ার পথে। সংকট উত্তোরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

কর্মসূচিতে জাতীয় পার্টির (কাজী জাফর) কাজী মো. নজরুল, বাংলাদেশ এলডিপির তমিজ উদ্দিন টিটু, মো. ফরিদ উদ্দিন, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X