কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ

মো. আব্দুল কাদের। ছবি : সৌজন্য
মো. আব্দুল কাদের। ছবি : সৌজন্য

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) থেকে পদত্যাগ করেছেন দলের মহাসচিব মো. আব্দুল কাদের। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি দলটির প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে পদত্যাগ করেন।

ইতোমধ্যে অব্যাহতিপত্রটি দলটির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বরাবর পাঠিয়েছেন।

বিপিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল কাদের কালবেলাকে বলেন, শিগগিরই তিনি নতুন দলের ঘোষণা দিবেন।

এ প্রসঙ্গে বিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, বিপিপির মহাসচিব পদে থাকায় আব্দুল কাদেরের ব্যবসায়িক নানা সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি পদত্যাগ করেছেন।

বিপিপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করা আব্দুল কাদের আরও জানান, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান রনো, প্রেসিডিয়াম মেম্বার মাহবুব খোকন, মাহফুজা বেগম, প্রফেসর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম আশরাফ, যুগ্ম মহাসচিব শাকিল আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আক্তারও দল থেকে পদত্যাগ করেছেন।

২০২১ সালের আগস্টে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিপিপির মহাসচিব এআরএম জাফরুল্লাহ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল কাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। পরে তাকে বিপিপির পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। আন্দোলনে গণফোরামের (মন্টু) সঙ্গে যৌথভাবে যুগপতের কর্মসূচি পালন করে বিপিপি। আন্দোলন চলাকালে যুগপতের প্রায় প্রতিটি কর্মসূচি রাজপথে থেকে পালন করেন আব্দুল কাদের। ফলে অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তরুণ এই রাজনীতিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X