কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করবে শ্রমিক দল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কেন্দ্রীয়সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মূল্যায়ন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি ও টাকার ক্রমাগত অবমূল্যায়নের ফলে শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে বেকারত্ব বৃদ্ধি রোধ ও শ্রমিক কর্মচারীদের ওপর সরকারি দমনপীড়ন অবিলম্বে বন্ধের জন্য দাবি করা হয়।

ঢাকার নয়াপল্টনে ১লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। ছবি : কালবেলা

প্রচণ্ড তাপদাহের মধ্য রাজধানী ঢাকার নয়াপল্টনে ১লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন পরবর্তী এই মূল্যায়ন সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মূল্যায়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ এতে কেন্দ্রীয় কমিটির নেতারা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X